ভারতের আভ্যন্তরীণ বাজারে মূল্য স্থিতিশীল রাখতে পিঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে দেশটি। শনিবার এক বিজ্ঞপ্তিতে দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি টন পিঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।